1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃত্তের আগুন: পুড়ল মোটরসাইকেল

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সমধল (নোয়াগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ শাহানশাহ আলম বলেন, প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ এক শব্দ পেয়ে ঘুম থেকে জেগে দেখে আমাদের চৌচালা টিনের বসত ঘরে আগুন জলছে। সাথে সাথে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যক্তি বলেন, যারা আগুন দিয়েছে তাদেরকে দৌড়ে যেতে আমি দেখেছি। তাদের বিরুদ্ধে আমি মামলা করব।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com