1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

জগন্নাথপুরে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর বাজারের ইকড়ছই মাদরাসা পয়েন্টে একটি মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেঁটে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার বক্তব্য দেন। পরে মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রাহমান।

মোহাম্মদ কয়ছর আহমেদ তাঁর বক্তব্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার ভোটারসহ সকল নাগরিক বৃন্দকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান করেছেন। পাশাপাশি তিনি সকালের কাছে দোয়া চেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, জমিয়ত সহ নেতৃত্বাধীন জোটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com