1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

জগন্নাথপুরে বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৩১১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে বিল দখলকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সেলিম মিয়া(৫০) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঘোষগাঁও গ্রামের মতলিব মিয়ার নিকট থেকে বলাইপাড়ার কাচা মিয়া একটি বিল লিজ নেয়। বুধবার সকালে হবিবনগর গ্রামের জাবেদ মিয়াসহ ৩-৪ জন জোরপূর্বক বিলটি দখলের জন্য গেলে কাচা মিয়ার ছেলে সাব্বির আহমদ বাধা প্রদান করলে তাদের মধ্যে কথা কথাকাটাকাটি হয়। এক পযার্য়ে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আহত হন সেলিম মিয়া (৫০), কাচা মিয়া(৪৫), গৌছ মিয়া(৭০), আনোয়ার হোসেন(৩৫), স্বপন মিয়া(২৫), সেলিম মিয়া(৪০), দরছ মিয়া(৪৫)। গুরুত্বর আহতবস্থায় সেলিম মিয়াকে কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষ চলাকালে স্থানীয় এলাকাবাসি এগিয়ে এলে জাবেদ মিয়ার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে প্রতিপক্ষ কাচা মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com