1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা! ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার নতুন কমিটি গঠন শান্তিগঞ্জে নৌকা বাইচ বন্ধ চেয়ে আবেদন, ফেসবুকে ‘কাদা ছোড়াছুড়ি’ ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টর রায়: আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাসে- কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে আন্দোলন গড়ে উঠবে: মামুনুল হক

জগন্নাথপুরে ভায়রা আঘাতে ভায়রার মৃত্যু পরিবারের দাবি অসুস্থতায় মারা গেছেন

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৪৫০ Time View

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই ভায়রার মধ্যে সংঘর্ষে এক ভায়রা নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের দুই ভায়রা বড় ভায়রা আলী হোসেন (৬০) ও ছোট ভায়রা আব্দুল খালিক (৫৫) এর মধ্যে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার আলী হোসেনের স্ত্রী ও মেয়েদের সাথে আব্দুল খালিকের স্ত্রী সন্তানের ঝগড়া লাগে। এক পর্যায়ে ওই ঝগড়ায় যোগ দেন আব্দুল খালিক ও আলী হোসেন এসময় আলী হোসেনের উপর্যপুরি কিল ঘুষিতে আব্দুল খালিক আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। অপরদিকে নিহতের আত্বীয় স্বজনরা জানান,আব্দুল খালিক দীঘদিন ধরে হাটের রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। কেউ বলছেন হাট অ্যাটাকে তিনি মারা গেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়েছি। থানায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com