1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ২৬৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ এ জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কার্য্যালয় সুত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর নেতৃত্বে দুপুরে পৌরশহরের বটেরতল নামক স্থানে অভিযান পরিচালিত হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় উপজেলার মীরপুর ইউনিয়নের লতিয়াপাড়া গ্রামের বাসিন্দা শিপন আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মামুন রশিদ, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও গ্রামের কাওসার আলম রনি কে ১ হাজার ৫শত টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়।

জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মটর যান অধ্যাদেশ আইনে ৩ ব্যক্তির নিকট থেকে সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com