1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের বিদায় সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ৬৫৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের বদলী জনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাজের আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, আইডিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গফুর, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুনাহার,অরুনোদয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নছির আলী,চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হামজা,আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান নূর,কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ,লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ। সভায় বক্তারা বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রশংসা করে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অত্যন্ত বিনয়ী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। দীর্ঘ এক যুগ জগন্নাথপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব অত্যন্ত সফলতার সহিত পালন করেছেন যা জগন্নাথপুরের শিক্ষক সমাজ দীর্ঘদিন মনে রাখবে। শিক্ষক নেতারা বিদায়ী শিক্ষা কর্মকর্তার কর্মজীবনের সফলতা কামনা করেন। সংবর্ধনার জবাবে বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, বলেন, জগন্নাথপুর আমার জন্মমাটি তাই এ উপজেলার শিক্ষার উন্নয়নে কাজ করতে পেরে নিজেরও খুব ভালো লেগেছিল। দায়িত্ব পালনে কেউ দুঃখ পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বন জানান তিনি । পরে অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা সংবধিত শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের হাতে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com