1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

জগন্নাথপুরে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের ১২তম বর্ষপূর্তি উৎসব পালিত

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার- -সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের উদ্যাগে ১২৩ম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ভক্ত সন্মেলন চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, শিক্ষা বৃত্তি বিতরণ,আলোচনা সভা,
সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজন শুক্রবার সকাল থেকে শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় বর্তমান প্রেক্ষাপটে শ্রীশ্রী রামকৃষ্ণের ভাবধারা শীর্ষক এক আলোচনা সভা রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের সভাপতি ডাক্তার দিব্য রঞ্জন দে এর সভাপতিত্বে ও সহ সভাপতি ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথনন্দজী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের শ্রীমৎ স্বামী শান্তিকরানন্দজী মহারাজ,রামকৃষ্ণ মিশন সুনামগঞ্জের সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দেব,
সিলেট গ্রামার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্বাশতী গোপ সোমা,
শান্তিগঞ্জ রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের সভাপতি আশীষ চক্রবর্তী,তাজপুর রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের সভাপতি অহিন্দ্র সূত্রধর,ভক্তশুভানুধ্যায়ী মনোরঞ্জন গোপ,স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র জগন্নাথপুরের কোষাধ্যক্ষ আশুতোষ দাস।

শুরুতে ভক্তিমুলকসঙ্গীত পরিবেশন করেন সুবিনয় রায়, নিলেন্দু ভট্টাচার্য,প্রদীপ দে,দেবল চন্দ্র দাস এছাড়াও স্হানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা আয়োজনে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতায় ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com