স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা সদরের দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পেয়েছে ১১০ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় জগন্নাথপুরেও লটারির মাধ্যমে শিক্ষার্থীরা এ সুযোগ পেল।
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ভর্তির সুযোগ পেয়েছে ৫৫ জন শিক্ষার্থী। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও ৫৫জন শিক্ষার্থী সুযোগ পেয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভর্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ‘ইউএনও জগন্নাথপুর’ফেসবুক ফেইস থেকে এসব তথ্য জানা গেছে।