স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, প্রাণি সম্পাদক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় প্রমূখ।