1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

জগন্নাথপুরে শামীম হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও তাঁর বাবাকে মারধরের ঘটনার আলোচিত অভিযুক্ত শামীম আহমদ (৩৩) নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে কুমিল্লা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত ইবারত মিয়ার ছেলে রবিউল মিয়া (৩০) ।
বিষয়টি নিশ্চিত জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১১ নভেম্বর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের ইজিবাইক (টমটম) চালক রবিউল মিয়া তার বাড়ি থেকে টমটমটি নিয়ে বের হওয়ার সময় শামীম আহমদের ঘরের বেড়ার সাথে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় মারামারির ঘটনা ঘটে। মারামারিতে শামীম সুলফির আঘাতে নিহত হন। এ ঘটনার পরদিন শামীমের মা ছফিদা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় রবিউলকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬জনের নামের হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, নিহন শামীম আহমদ ২০২০ সালে এক তরুণীকে (২৭) আটকে রেখে ধর্ষণের পর আবার ওই তরুণীকে খুঁজতে গিয়ে না পেয়ে বাবাকে মারধরের ঘটনায় এলাকাজুড়ে সমালোচিত হয়। তার বিরুদ্ধে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com