1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শাহীনুর পাশার সমর্থনে রিকশা প্রতীকের শো-ডাউন

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি:

সুনামগঞ্জ –৩ (জগন্নাথপুর–শান্তিগন্জ ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এক বিশাল রিকশা মার্কার শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট থেকে শুরু হওয়া শোডাউনটি জগন্নাথপুর পৌরসভা বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে সৈয়দপুর বাজার হয়ে শাহারপাড়া বাজার গিয়ে শেষ হয়।
শত শত রিকশার শোভাযাত্রা পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শোডাউন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামলী। উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমেদের পরিচালনায় অনুস্টিত
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রী নায়বে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট ম। তিনি বলেন—“জনগণের আস্থা ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় রিকশা মার্কার প্রার্থীরাই যোগ্য। সুনামগঞ্জ–৩ এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও উন্নয়নের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন “রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়—এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছবে। ইনশাআল্লাহ

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আকমল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ প্রমুখ, স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, তরুণ ভোটার ও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com