1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

জগন্নাথপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। তাদের এই কার্যক্রমে প্রশংসা করছেন স্থানীয়রা।
আজ রোববার ( ১১ আগষ্ট) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা সদরের পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় থেকে ডাক বাংলো সেতুর মুখ পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব কাজ করছে কয়েকজন শিক্ষার্থী। শহরের প্রধান সড়ক জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক সড়কে যানজটে নিরসনে করছে তারা।
এসময় ট্রাফিকের দায়িত্বথাকা ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিয়া মাদরাসার আলিমের শিক্ষার্থী নাদিম আহমদ এ প্রতিবেদককে বলেন, সড়কের শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। সড়কে চলাচলকারী অনেকে আমাদের সহযোগিতাও করছেন। গত ৩ দিন ধরে আমরা ট্রাফিকের কাজ করছি।
আরেক শিক্ষার্থী সিলেট এমসি কলেজের ছাত্র পৌরশহরের ইকড়ছই এলাকার তাহের আল হামিদ বলেন, আমরা ২০ জন শিক্ষার্থী সকাল থেকে যানজট নিরসনে কাজ করছি। গত দুইদিন সরকারি ছুটি থাকার পর আজ থেকে সরকারি অফিস ব্যাংক, বীমাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান খুলেছে। যেকারণে সড়কে মানুষের চলাচল বেড়েছে। চাপও ছিল যানবাহনের।। আমরা চেষ্ঠা করছে সড়কে শৃঙ্খলা ফেরাতে।
সুলত নামের এক পথচারি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে এই গরমের মধ্যেও সড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ করছে। এটি সত্যিই প্রশংসনীয়।
অপর দিকে স্থানীয় পৌর পয়েন্ট কয়েকজন আনসার সদস্যকে ট্রাফিকের কাজ করতে দেখা গেছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিল্লুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে ৬ জন আনসার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দুইজন করে তিন শিফটে কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com