1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা বিভাসের পাশে উপজেলা যুবলীগ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৪৫০ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাধারমণ ব্যান্ডদলের প্রতিষ্ঠাতা পরিচালক সার্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদের নেতা সাংষ্কৃতিক কর্মী বিভাস দে এর ওপর হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ৮ জনকে আসামি করে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। এদিকে গুরুতর আহত বিভাস দে এর শরীরে বুধবার অপারেশন হয়েছে। এখনো তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকের উদ্বৃতি দিয়ে স্বজনরা জানিয়েছেন। তাঁর আশু সুস্বস্থা কামনা করে অনেকেই প্রার্থনা করছেন। এদিকে আহত যুবলীগ নেতাকে দেখতে বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছুঠে যান জগন্নাথপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন এর নেতৃত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নীলেন্দু গোপ,এমদাদ আহমদ,ইব্রাহিম আলী,আকমল হোসেন ভূঁইয়া ও আজহারুল হক ভূঁইয়া শিশু।নেতৃবৃন্দ যুবলীগ নেতা বিভাসের চিকিৎসার খোঁজ খবর নেন। এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উদযাপনকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জের ধরে বিভাস দে হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com