1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সীমানা দেয়াল নির্মাণ নিয়ে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ীর সীমানা দেওয়াল নির্মাণ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ কবির আহমদ কছুর(৭০) নামে এক প্রবীণ বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,বুধবার সকালে সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা শেখ কবির আহমদ কছুর এর সঙ্গে প্রতিবেশী মনোয়ার আলীর সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজনের ইটের আঘাতে শেখ কবির আহমেদ কছুর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ সাহবির আহমেদ জানান,আমাদের পারিবারিক রাস্তা জোরপূর্বক মনোয়ার আলী ও তার লোকজন তাদের দাবি করে আমাদের সঙ্গে বুধবার সকালে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে তাদের ছুঁড়া ইটের আঘাতে আমার বাবার বুকে লাগে।তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com