1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জগন্নাথপুরে ‘সে ফাউন্ডেশন’র শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৫২৯ Time View

স্টাফ রিপোর্টার ঃশিক্ষা, উন্নয়ন ও মানব কল্যাণমূলক সামাজিক সংগঠন ‘সে ফাউন্ডেশন’ এর তত্ত্বাবধানে ৯ম শাহ আশরাফুন্নেছা কামালি স্মৃতি প্রাইমারী শিক্ষা বৃত্তি বিতরণ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর উপজেলার শাহারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক কবি ও লেখক, সাবেক অধ্যক্ষ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও কবি মামুন সুলতানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান ও সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান। বক্তব্য রাখেন রাজনীতিবিদ আবুল হোসেন লালন, ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা ও উন্নয়ন) জুনায়েদ রাহমান, জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনয় কুমার সরকার, রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত রায়, হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব জাতির কল্যাণে শিক্ষিত সমাজ গঠন অপরিহার্য। শিক্ষা বৃত্তি চালু করে ‘সে ফাউন্ডেশন’ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করবে।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান এবং অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।-

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com