1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

জগন্নাথপুরে সৌদি প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৪৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার ভোররাতে নৌকাযোগে ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল সৌদি প্রবাসী আলাউদ্দিনের বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রেরমুখে জিন্মি করে নগদ টাকা সৌদি রিয়াল,স্বর্নালংকার, মুঠোফোন ও একটি নৌকা লুট করে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এসময় ডাকাতরা গৃহকর্তা সহ পরিবারের লোকজনকে মারধর করে। গৃহকর্তা আলাউদ্দিনের ছেলে আলী হোসেন জানায়, ১৫ দিন আগে তার বাবা সৌদি আরব থেকে দেশে এসেছেন। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। শেষ রাতে একদল ডাকাত ঘরে ঢুকে অস্ত্রেরমুখে পরিবারের লোকজনকে জিন্মি করে সবকিছু নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সহ গ্রামবাসীকে অবহিত করেছি। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য নারিকেলতলা গ্রামের বাসিন্দা আবুল কালাম জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে সকালে গিয়ে দেখি সৌদি প্রবাসী আলাউদ্দিনের ঘরের সবকিছু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। তিনি জানান, ওই বাড়িটি গ্রামের উত্তর পাশে আলাদা থাকায় ডাকাতরা নৌকাযোগে এসে নিবিঘেœ ডাকাতি করে চলে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com