1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে স্কুল শিক্ষিকা অপহরণের অভিযোগ

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ১০১৫ Time View

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুরে এক স্কুল শিক্ষিকা অপহরনের অভিযোগ উঠেছে। বিয়ে নিয়ে নানা নাটকীয়তার কারণে স্কুল শিক্ষিকাকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ করছেন ওই শিক্ষিকার এক স্বামী ও শশ্বুরবাড়ির লোকজন। জানা গেছে, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামের মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্যের ছেলে সুনামগঞ্জ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী রাজিব রাজ বৈদ্যর সাথে একই গ্রামের রনজিৎ বৈদ্যের মেয়ে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মন দেয়া নেয়া চলছিল। গোপনে তারা কোট ম্যারিজের মাধ্যমে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে না মেনে শিক্ষিকার্র পরিবারের লোকজন মৌলবীবাজার মতারকাপন গ্রামের কানু বৈদ্যের ছেলে উজ্বল বৈদ্যে (একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের) নিকট বিয়ে দেন। সামাজিক ও ধমীয় রীতিতে এবিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের প্রায় এক মাস পর ফেরা যাত্রায় এলে মেয়েটি পালিয়ে তার আগের ভালোবাসার মানুষ স্বামী রাজিব বৈদ্যর কাছে চলে যায়। এ নিয়ে দু্ই পরিবারের মধ্যে গত দুই মাস ধরে চলছে নানা বিরোধ। শনিবার সকালে মেয়েটিকে অপহরন করা হয়। রসরাজ বৈদ্যের পরিবার থেকে মেয়েটির বাবা কাকা অপহরণ করছেন বলে অভিযোগ করছেন। অপরদিকে মেয়েটির পরিবার বলছে মেয়েটিকে তার স্বামী মৌলবীবাজার নিয়ে গেছেন। মেয়েটের বৈধ স্বামী দাবীদার রাজিব রাজ বৈদ্য বলেন, আমার স্ত্রীকে জোর করে অপহরণ করা হয়েছে। আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। তিনি জানান, তার স্ত্রী এর আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করে অপরনের আশংকার কথা জানিয়েছিল। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার জগন্নাথপুর থানাকে অবহিত করেছেন। জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, একপক্ষ এবিষয়ে লিখিত অভিযোগ করবে বলে থানায় এসেছিল। আমরা তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com