স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের ভুরাখালি স্লুইস গেট সংলগ্ন ৪ নম্বর প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণের কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ বরকত উল্লাহ। পরে ইউএনও বরকত উল্লাহর সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলার মাঠ কর্মকর্তা ও ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সদস্য সচিব শেখ ফরিদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, ইউপি সদস্য অনিল দাস প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলার মাঠ কর্মকর্তা ও ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সদস্য সচিব শেখ ফরিদ জানান, এবার জগন্নাথপুর উপজেলায় ৩৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি ( পিআইসি) গঠনের মধ্যে ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে। এবছর সরকারী বরাদ্দ পাওয়া গেছে ৬ কোটি ৫ লাখ টাকা