1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৪৭টি কেন্দ্রে একটি ভোটও পেলেন না হোসাইন, ৪৩টিতে শুন্য খালেদ

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯০টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্রে একটি ভোটও পেলেন না সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ। তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। আরেক স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ (তুষার) ৪২টি কেন্দ্রে একটি ভোটও পাননি। তাঁর প্রতীক ছিল টেবিল ঘড়ি।

হোসাইন আহমদ জগন্নাথপুরের যেসব কেন্দ্রে কোন ভোট পাননি সেগুলো হচ্ছে,কামারখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেলিকোণা মাদাসার, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটপাড়া উচ্চ বিদ্যালয়, সাদিপুর, আটপাড়া, মজিদপুর, খাশিলা, গোড়ারগাও, ওয়ারিদ উল্লাহ, রসুলপুর, সাচায়ানী, সামাদ, বাউরকাউন, হাসান ফাতেমাপুর, শ্রীরামসী, জামেয়া ইসলামীয়া মাদরাসা (লহরি), ইসহাকপুর, হাজী আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর জামেয়া দাখিল মাদসারা, নয়া চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমধল, স্বজনশ্রী, বাসুদেব স্বরন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রৌয়াইল, নারিকেলতলা, দোস্তপুর, সৈয়দপুর হোসাইনইয়া মাদসারা, বুধরাইল, শাহারপাড়া, সুনাতনপুর, পূর্ব তিলক, কাঠালখাইর, ষড়পল্লী, জামালপুর, ঐয়ারকোণা, বড়ফেচি দীঘলবাক (ক), শেওরা পাঠকুরা, শেওরা দারুল কোরআন হাফিজিয়া মাদসারা, অনঙ্গমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রমাপতিপুর, শ্যামারগাঁও, কাতিয়া, জালালপুর, সোনাতলা ও খালিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ (তুষার) জগন্নাথপুরের যেসব কেন্দ্রে শুণ্য ভোট পেয়েছেন সেইসব কেন্দ্রগুলো হচ্ছে, কামারখাল, তেলিকোনা, সাদিপুর, আটপাড়া, সামাট, হাসানফাতেমাপুর, লুদরপুর,ভবানীপুর, পশ্চিম ভবানীপুর, হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়া চিলাউড়া, আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলাউড়া উচ্চ বিদ্যালয়, সমধল সরকারি প্রাথমিক বিদ্যালয়,স্বজনশ্রী সরকারি প্রাথমিক, বেতাউকা, বাসুদেব স্বরন সরকারি প্রাথমিক বিদ্যালয়,
হিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেঘারকান্দি,রৌয়াইল, রানীগঞ্জ, গর্ন্ধবপুর, ইছগাঁও, পশ্চিম সৈয়দপুর, সৈয়দপুর হোসাইনিয়া মাদরাসা, সৈয়দপুর সামছিয়া মাসরাসা, বুধরাইল,সোনাতনপুর, শাহারপাড়া, পীরেরগাঁও, জামালপুর, ঐয়ারকোণা, বড়ফেচি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক, শেওরা দারুণ কোরআন হাফিজিয়া মাদরাসা, পাইলগাঁও বজদ্রনাথ উচ্চ বিদ্যালয়, রমাপতিপুর, গোতগাঁও, শ্যামারগাঁও, কাতিয়া, সাতা ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে গঠিত এ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুর রহমান খালেদ (তুষার) মোট প্রাপ্তভোট ২২৯ ও স্বতন্ত্রী প্রার্থী হোসাইন আহমদ ফুটবল প্রতীকে ১৭৬। এই দুই প্রার্থীর স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় মনোনয়নপত্র বাতিল হলেও পরে তাঁরা আপিলে ঠিকে যান।

প্রসঙ্গত, এ আসলে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এরমধ্যে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন।#

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com