স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণির (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের হল রুমে অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা ও ফারিহা বেগম প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।