1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে চাই: এমপি কয়ছর আহমেদ

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করব আমরা। পাশাপাশি অনলাইন জুয়া বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে মাদক ও অনলাইন জুয়া বন্ধে আইনি পদক্ষেপের নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেটসহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করা হবে বলে উল্লেখ করে উন্নয়নমূলককাজে সকলের সহযোগিতা চেয়েছেন। সেই সঙ্গে তাকে বিপুলভোটে এমপি নির্বাচিত করায় তিনি নির্বাচিত এলাকার ভোটারসহ এলাকার লোকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমেদের সম্মার্থে বাজারের বড় গলিতে ইফতারপূর্বক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ী আতাউর রহমানের সভাপতিত্বে ও ব্যবসায়ী জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুস সোবহান, প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি মো. মশাহিদ মিয়া ভূইয়া, ব্যবসায়ী আজাদ আলী, কুদ্দুস মিয়া, নুরুল আমিন, নাসিম আহমেদ রুয়েল, রুবেল আহমদ ভূইয়া, মকবুল হোসেন ভূইয়া, জাকির হোসেন, শাহজাহান মিয়া, লিমান ভূইয়া, সিফত আহমেদসহ আরও অনেকে। পরে সংসদ সদস্য কয়ছর আহমেদকে ব্যবসায়ীদের পক্ষে ক্রেষ্ট প্রদান করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com