1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ বিএনপির ৭ নেতা বহিষ্কার

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী কে বহিস্কার করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) আব্দুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। বহিস্কৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিমুর বাচ্ছু , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কয়েছ,জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবীবুল বারী আয়হান,জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েল আহমেদ রাজা, যুবদল নেতা শামীনুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কাজে জড়িত থাকা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে লিপ্ত থাকায় স্হানীয় বিএনপি মনোনীত প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ৭ নেতাকে বহিস্কার করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com