1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

জগন্নাথপুর গুনীজনের স্মরণে সভা ও মিলাদ মাহফিল

  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৩৩ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউ-কের আয়োজনে গুণীজনদের স্মরণে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের রাধারমণদত্ত মিলনায়তনে সংগঠনের সহসভাপতি কাউন্সিলর শফিকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মোশারফ হোসেনের পরিচালনায় পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আবু হোরায়রা ছাদ মাষ্টার. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সমাজসেবক আলী নুর, ক্রীড়া সংগঠক আবিবুল বারী আয়হান, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউ-কের, সালাউদ্দিন মিঠু, আবুল বারী, আকমল হোসেন ভূঁইয়া, আব্দুল বারী, আবু মিয়া, ফয়সল মিয়া,গোলাম রব্বানী আকাশ, পরান মিয়া, মোশারফ হোসেন, আনসার মিয়া, রফিক আলী। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহ ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজা ও কোষাধ্যক মনোয়ার কাবেরী শান্তিপূর্নভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করায় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে আসা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, প্রয়াত গীতিকার আব্দুল তাহিদ, গীতিকার কুতুব আলতাব, বশির আহমদ, সাবেক কৃতি ফুটবলার ইউনুস মিয়া, আব্দুর নূর, সৈয়দ সাব্বির আহমদ, মবশ্বির আলী, মঞ্জু কাবেরী, তছির আলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়ার মৃত্যুতে এই অনুষ্ঠিনের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com