1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

জগন্নাথপুর টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশে টনক নড়ছে সওজের- রানীগঞ্জের ফেরী চালু করতে কাজ শুরু

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬
  • ২৭৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীতে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগের বিষয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোরডটকম এ সংবাদ প্রকাশিত হলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের টনক নড়ে। বুধবার সওজের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করে ফেরী চলাচল চালু করতে কাজ শুরুর নির্দেশ দেন। রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক বলেন, গত এক সপ্তাহ ধরে কুশিয়ারার পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাট পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে জনদুর্ভোগ চরমে উঠে। বিষয়টি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমসহ সংবাদপত্রে প্রকাশিত হলে সওজ কর্তৃপক্ষ উদ্যোগী হন।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা ফেরি চালু করতে কাজ শুরু করেছি। আগামীকালের মধ্যে ফেরীপারাপার চালু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com