1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

জগন্নাথপুর- পাগলা সড়কের মজিদপুর বেইলি সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত ১০

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৫৯৪ Time View

সুহেল হাসান কলকলিয়া থেকে- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর বেইলী ব্রিজে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরের উদ্যোশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ যাত্রী আহত হয়েছেন। তন্মেধ্যে গুরুতর আহত এক নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাপর আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়,সুনামগঞ্জ বাসষ্টেশন থেকে জগন্নাথপুর উপজেলার উদ্যেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস জুঁই এন্টার প্রাইজ (নং ১৭৬) গাড়ীটি গতকাল মঙ্গলবার রাতে দ্রুত গতিতে উপজেলা সদরে আসতে গিয়ে মজিদপুর বেইলী ব্রিজে একটি সিএনজি ও টমটম গাড়িকে চাপা দেয়। এতে ১০ জন আহত হন। পরে এলাকাবাসী আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী আছিয়া বেগম(৬০) নামের নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তন্মেধ্যে হবিবপুর গ্রামের আব্দুল হকের ছেলে মঞ্জু মিয়া (২৬), ছাতক থানার জিয়াপুর গ্রামের আব্দুল কাহারের ছেলে লেফু মিয়া (২৪) ও শিক্ষক নজরুল ইসলাম চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তন্মেধ্যে শিক্ষক নজরুল ইসলাম চৌধুরীসহ অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
মজিদপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী এমদাদুর রহমান সুমন জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো কলকলিয়াতে এসে দ্রুত গতিতে উপজেলা সদরে পৌঁছার চেষ্ঠা করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসান জানান, বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন চিকিৎসা নিয়েছেন। তন্মেধ্যে গুরতর আহত এক নারীর পা ভেঙ্গে গেছে বলে মনে হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাপর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com