1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

জগন্নাথপুর পৌরসভার মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়ার মতবিনিময়সভা

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ৩১৮ Time View

স্টাফ রিপোটার- জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর মেয়র প্রয়াত হারুন রশীদ হিরন মিয়া পুত্র সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়ার সমর্থনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের ইকড়ছই গ্রামে মিজানুর রশীদ ভূইয়ার নিজ বাসভবনে মতবিনিময়সভায় ইকড়ছই গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ্ব আলা উদ্দিন, জাফর আলী ভূইয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল হাশিম, হাজী আব্দুল মোতালিব, মক্রম আলী, হাজী তেরাব আলী, হাজী হারুন মিয়া, মান উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্য মাওলানা ছমির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, হাজী শফিক আলী ভূইয়া, সাবেক বাজার সেক্রেটারি আব্দুল তাহিদ, সুহেল আহমদ, সমাজকমী মতিউর রহমান, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, শেখ চমক আলী, শুকুর আলী ভূইয়া, আব্দুস শহীদ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি জাহির আলী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসি বজলুর রশীদ ভূইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, সেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন, ব্যবসায়ী হাজী শফিকুর রহমান লিলু, হাফিজ মুহিবুর রহমান, শশীকান্ত গোপ, অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন প্রমূখ। সভায় মেয়র প্রাথী মিজানুর রশীদ ভূঁইয়া বলেন, আপনাদের দোয়া ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়ে পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য আপনাদের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com