1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

জগন্নাথপুর পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনা

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩১৬ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের বটেরতলস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক এম এ মতিন কমিটি ঘোষনা করেন। এ উপলক্ষে পৌর বিএনপির আহবায়ক এম এ মতিনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য সামছুল হক সমছুর পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী হারুনুজ্জামান, শাহ মাহফুজুল করিম, উপজেলা বিএনপি নেতা তকবুর মিয়া, পৌর বিএনপি নেতা ফারুক আহমদ, হাজী নিজাম উদ্দিন, নজমুল ইসলাম চৌধুরী, হাজী হাসান, রুমানুল হক রুমেন, মোঃ কবির মিয়া, আনোয়ার হোসেন আনহার, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জামাল মিয়া, ছাত্রদল নেতা মোঃ শাহজাহান উদ্দিন রুহেল প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা লায়েক মিয়া।

সভাপতির বক্তব্য এম এ মতিন বলেন, আওয়ামীলীগ সরকার পুলিশ বাহিনী দিয়ে তাদের ক্ষমতায় ঠিকে থাকতে চায়। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জালিম এ সরকারের বিরুদ্ধে সকল আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ঘোষিত কমিটিগুলো হচ্ছে ১ নং ওয়ার্ডের সভাপতি শাহীনুর রহমান, সাধারন সম্পাদক মনসুর খান, ২নং ওয়ার্ডের সভাপতি শাহ মাহফুজুল করিম সাধারন সম্পাদক আব্দুল কাহার, ৩নং ওয়ার্ডের সভাপতি আছকির আলী সাধারন সম্পাদক মুহিবুর রহমান শিশু, ৪নং ওয়ার্ডেও সভাপতি হাজি হাসান আহমদ সাধারন সম্পাদক জাহির আলী, ৫নং ওয়ার্ডের সভাপতি নিজাম উদ্দিনকে সাধারন সম্পাদক হাবিল মিয়া, ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুল বারিক সাধারন সম্পাদক রুমানুল হক রুমেন,৭নং ওয়ার্ডের সভাপতি মির্জা জিলু মিয়া সাধারন সম্পাদক জালাল হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক হাফিজ মুজাহিদ মিয়া, ৯নং ওয়ার্ডের সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী মনাই মিয়া ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনহার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com