1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

জগন্নাথপুর পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালার অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় পৌরসভার ১১টি ভোট কেন্দ্রের পোলিং এজেন্টদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলী আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে কর্তব্য দেন সুনামগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, শাবিপ্রবির ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন
পৌর জামায়াতের সহ সভাপতি মাস্টার আবু তাইদ, আতিকুর রহমান মামুন, পেশাজীবি সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, মাওলানা নেছার উদ্দিন, জুলফিকার আহমদ মনি,জালাল আহমদ সাদিকুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য আগামী নির্বাচন টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। তাই এই নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com