1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর বাজারে দুঃসাহসিক চুরি

  • Update Time : রবিবার, ২২ মে, ২০১৬
  • ৩০৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে চোরোর দোকানের তালা ভেঙ্গে ঘরে ঢুকে সন্ধুক চুরি করে নিয়ে যায়।দোকান মালিক প্রদীপ কুমার দে জগন্নাথপুর ‍টুয়েন্টিফোর ডটকমকে জানান,প্রতিদিন রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় সন্ধুকের মধ্যে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে যান। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে সন্ধুকে নগদ টাকা ও কাগজপত্র রেখে যান। দোকান কর্মচারী দোকানে ঘুমাতে এসে দেখে তালা ভাঙ্গা সন্ধুক ঘরে নেই। খবর পেয়ে তিনি বাড়ি থেকে বাজারে এসে বিষয়টি দেখতে পান। পরে জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। দুঃসাহসিক এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উল্লেখ্য জগন্নাথপুর বাজারে তাদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানীর এজেন্সি রয়েছে। সন্ধুকে এসব ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রিত নগদ টাকা ও চেকবইসহ মুল্যবান কাগজপত্র রযেছে। সন্ধুক চুরির ঘটনায় ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com