Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল

যুক্তরাজ্য প্রতিনিধি –
জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট দীর্ঘ ২৬ বছর ধরে মানব কল্যানে কাজ করে যাচ্ছে।
শিক্ষা উন্নয়ন, শিক্ষা সহায়তা, আইটি কোর্স, ইংরেজি শিক্ষা,সেলাই প্রশিক্ষন,গ্রন্থাগার সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষদের সহায়তা করে আসছে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এবং ভবিষ্যতে রিসোর্স সেন্টারের জন্য বহুতল ভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ট্রাস্টটি । গত৩ মার্চ মঙ্গলবার পূর্ব এর একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর বৃটিশ Bangla এডুকেশন ট্রাস্ট -এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


উক্ত ইফতার মাহফিলে ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়া সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,ট্রাস্টি ও সম্মানিত অতিথিবৃন্দ। সিঙ্ক ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম, ট্রাস্টি আবদুল মুকিত চুনু M.B.E., আবদুল মোসব্বির দুলু, সাদেক কোরেশি, আশিক চৌধুরী, জগলু মিয়া, এম. এ. গনি, তাহের কামালী, সালমান খালেদ চৌধুরী, আবদুল হান্নান, জুবায়ের আহমেদ হামজা, ইস্তাব উদ্দিন আহমেদ, ইকবাল এম হোসেন, শেখ মিজানুর রহমান, শাহীন আহমেদ, এম. এ. আমিন, সমীর আলী, মিসবাহ জামাল, সাংবাদিক মির্জা কামরান, মাসুদ আহমেদ, ফারহান মাসুদ সহ অনেকে। বক্তব্যে সকলেই ট্রাস্টের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবানে সকলের সহায়তা কামনা করেন ।সিঙ্ক
সবশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

Exit mobile version