স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় ‘জগন্নাথপুর মক্তব ফাউন্ডেশন’এর উদ্যোগে মক্তবের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কিরাত, গজল ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বাউধরণ মুজিব মার্কেটে সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও পঞ্চগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক ব্যবসায়ী শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাউধরন গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক ইউপি সদস্য হাজী আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, শিক্ষানুরাগী জুবায়ের হোসেন, মাওলানা আবু সাইদ লতিফী, যোবায়ের আহমদ, আব্দুল মজিদ, আবদুল্লাহ আল মামুন প্রমূখ। পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—যোবায়ের আহমদ, আব্দুল মজিদ ও আবদুল্লাহ আল মামুন।
পরে প্রতিয়োগি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

