1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
আজ ৯ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে জগন্নাথপুরে ইতিহাসের বর্বরতম দুইটি গণহত্যা সংগঠিত হয়েছিল। হানাদারদের নৃশংসতা ও রাজাকারদের অপতৎপরতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এ অঞ্চলের জনগণ। জগন্নাথপুরের বিপুল সংখ্যক ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, আইনজীবী মুক্তিযুদ্ধে অংশ নেন।

একাত্তরের ৩১শে আগস্ট শ্রীরামসী ও ১লা সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে পাক হানাদাররা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। শত শত মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে। সেই পৈশাচিক হত্যাকাণ্ড আজও এ অঞ্চলের মানুষের হৃদয়ে নাড়া দেয়। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে শত্রুমুক্ত হয় জগন্নাথপুর উপজেলা। সাহসী যোদ্ধাদের কাছে রাজাকার, পাকসেনারা সেদিন আত্মসমর্পন করে।

এদিকে মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com