1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তিন আইনজীবী আটক

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৪৬৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তাদেরকে আটক করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জঙ্গি দল ‘শহীদ হামজা ব্রিগেড’ এর চার সদস্যকে গত এপ্রিলে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। যাদের অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে মঙ্গলবার রাতে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের মধ্যে বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও রয়েছেন। বাকি দুজন হলেন- অ্যাডভোকেট লিটন হাসান ও অ্যাডভোকেট মাহবুব চৌধুরী বাপন। আইনজীবী লিটন ও বাপন ব্যারিস্টার শাকিলা ফারজানার সহযোগী।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় দায়ের করা একটি মামলা রয়েছে।
র্যাবের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম ভিত্তিক এই জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’ এর কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com