স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবী ও শিক্ষানুরাগী মিজানুর রহমান আবলুছ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাজন খানের পরিচালনায় জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক মাঠে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য দেন অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম,ডেপুটি সিভিক মেয়র, ক্রয়ডন (ইউ, কে.)আমিরুল ইসলাম আকতার,সৈয়দপুর ফাজিল মাদ্রাসা এ.ডি. এম ফখর উদ্দিন আহমেদ,সাবেক কাউন্সিলর (ইউ.কে.)ফজলুল হক,সমাজ সেবক ও শিক্ষানুরাগী (ইউ. কে.)আমিনুল ইসলাম ঝুনু,চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা ছালেহ আহমদ,সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রিপন সূত্রধর,নিউনেশন একাডেমী এন্ড জুনিয়র হাইস্কুল নয়াবন্দর অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল হক প্রমুখ সভায় শিক্ষার্থীদের বক্তব্য ফ্রী স্কুল ব্যাগ,স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহিরপুর জামে মসজিদ ইমাম হাফিজ জামাল উদ্দিন সানি
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন

