1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জানা গেছে, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্ন থাকছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে উল্লিখিত দুটি দল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জামায়াত আমিরকে প্রশ্ন করেন- আমরা শুনছি, আরও কিছু ছোট দল আপনাদের সঙ্গে যুক্ত হতে চায়, আপনারা তাদের গ্রহণ করবেন কি না। এর জবাবে তিনি বলেন, আমাদের সঙ্গে কেউ যুক্ত হতে চাইলে আমরা তাদের গ্রহণ করব। সূত্র-আমার দেশ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com