1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

জামায়াতের হরতালে জগন্নাথপুরে স্বাভাবিক জীবনযাত্রা

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৯৯ Time View

স্টাফ রিপোর্টার:: মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতালে কোন সাড়া নেই জগন্নাথপুরতথা সিলেটে। সোমবার সকাল ৬টায় হরতাল শুরুর পর থেকে শেষ অবধি জগন্নাথপুর তথা সিলেটে বিভাগের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল-সমাবেশ, পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি।

এদিকে হরতাল চললেও তার কোন প্রভাব পড়েনি জনজীবনে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে গণপরিবহন, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহন। ব্যক্তিগত গাড়িও স্বাভাবিকভাবেই চলাচল করছে।

ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকে সবকটি ট্রেন যথাসময়ে সিলেট স্টেশন ছেড়ে গেছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম।

দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সবই খোলা দেখা গেছে।

এর আগে গত শনিবার রাত সাড়ে দশটার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফাঁসির মঞ্চে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রতিবাদে ওইদিন রাতেই নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় জামায়াত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com