1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

জুলাই গণ-অভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যা

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে,  ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতদের বাংলাদেশের নিরাপত্তাবাহিনীসমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর সংখ্যা জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি, গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল।

সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com