1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৩৭৭ Time View

স্টাফ রিপোর্টার :: য়ার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলায় মজুমদারকান্দি গ্রামে ।

রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইঞা বলেন, শুক্রবার সকালে ওই গ্রাম থেকে বানেছা আক্তারের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে।

বানেছা একই গ্রামের জহিরুল ইসলামের (৩০) স্ত্রী। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বানেছার পরিবারের বরাত দিয়ে ওসি জানান, চার বছর আগে মজুমদারকান্দি গ্রামের আলকাস শেখের মেয়ে বানেছার সঙ্গে জহিরুলের বিয়ে হয়। বিয়ের পর জহিরুল ওমান চলে যান।

“কিন্তু সেখানে আয় রোজগার ভাল না হওয়ায় তিনি আবার দেশে ফিরে অসেন। দেশে ফিরে হতাশাগ্রস্ত জহিরুল জুয়া ও বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন।”

বানেছার স্বজনরা পুলিশকে জানায়, জহিরুল বিভিন্ন ধারের টাকায় জুয়া খেলত এবং হেরে সেই টাকা পরিশোধের জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলতেন। না দিলে বানেছাকে মারধর করতেন।

বানেছার বোন নাজমা বেগম বলেন, বোনের সুখের কথা ভেবে জহিরুলকে বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তারা দুই লাখ টাকা দিয়েছিলেন।

জুয়া খেলে আবার ৫০ হাজার টাকা দেনা করায় দুই দিন আগে দেনাদাররা জহিরুলের কাছে টাকা চাইতে এলে বানেছাকে টাকা এনে দিতে চাপ দেন বলে জানান নাজমা।

“আমার বোন টাকা দিতে অস্বীকার করায় তাকে গলাটিপে হত্যা করে জহিরুল।”

বোন হত্যার বিচার দাবি করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com