1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

জেলা পরিষদের মেম্বার পদে জগন্নাথপুর উপজেলার ১১ নং ওয়ার্ড উপ নির্বাচন স্থগিত

  • Update Time : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৯৮ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডে আগামী ১১ এপ্রিল ঘোষিত উপ নির্বাচন স্থগিত করা হয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টি জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে  নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র কার্যালয় ঘোষিত তফসিল অনুযায়ী  ২১ মার্চ মনোনয়ন পত্র দাখিল। তিন জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাঁরা হলেন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দ তছলিমুর রহমান দুলাল, জাহাঙ্গীর হোসেন কোরেশী ও সমছু মিয়া।  ১১ এপ্রিল ভোট গ্রহণের লক্ষ্যে প্রার্থীরা প্রচারনা জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় দেশের সব স্হানীয় সরকারের নির্বাচন স্থগিত করা হলে জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত করা হয়।
উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া,আশারকান্দি, পাইলগাঁও, পাটলী, মীরপুর,রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড। ২০১৭ সালে প্রথম বারের মতো ভোটের মাধ্যমে ১১ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি ফুটবলার সৈয়দ সাব্বির আহমেদ। গত বছরের ১৯ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেলে ওয়ার্ডটি শুন্য ঘোষিত হওয়ার উপ নির্বাচনের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com