1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

টিকাদান সফল করতে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করুন: প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কভিড-১৯ প্রতিরোধক টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা সবার সহযোগিতা চাই। যেন সবকিছু সুষ্ঠুভাবে হয়, সেজন্য সবাই একটু নজর রাখবেন, ইনশাল্লাহ এ অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাব

প্রধানমন্ত্রী বলেন, আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, এর মাধ্যমে আমাদের দেশের মানুষ করোনাভাইরাস থেকে মুক্তি পাবে। আমরা সেটারই চেষ্টা করছি। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে উঠবে বলেও দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। খবর বাসসের

বুধবার বিকেলে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাসদস্যসহ পাঁচজন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। প্রথম দফায় টিকা গ্রহণকারী পাঁচজনের সঙ্গেই কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সবাইকে অভিনন্দন জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com