1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

টিকিট কেটে বাসে চড়লেন মন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যাত্রী বেশে বাসে ভ্রমণ করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাদগেট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দোতলা বাসে চড়ে মতিঝিল যান তিনি।

বিআরটিসির বাসে যাত্রীদের সঙ্গে বসা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ওবায়দুল কাদের।

মন্ত্রীর সঙ্গে থাকা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, সকাল ৯টা ৫০ মিনিটে মন্ত্রী আসাদগেট থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে বিআরটিসির নন-এসি দোতলা বাসে উঠেন। ৫০ মিনিট পর তিনি মতিঝিলে পৌঁছান। ভ্রমণকালে মন্ত্রী নিজেই যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা বাসের বিভিন্ন সিট ভাঙা এবং ফ্যান ও জানালায় পর্দা না থাকায় মন্ত্রীর কাছে অভিযোগ করেন। এরপর মন্ত্রী বিআরটিসির মতিঝিল ডিপোর পরিচালক (প্রকৌশল) ও ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দেন।

এরপর ওবায়দুল কাদের সকাল ১১টা ৫০ মিনিটে ফার্মগেট থেকে আব্দুল্লাহপুরগামী বিআরটিসির (এসি) বাসে উঠেন।

ওই কর্মকর্তা আরও জানান, নানা অনিয়মের অভিযোগ পেয়ে দু’মাস আগে মন্ত্রী বিআরটিসির (এসি) বাস পরিদর্শন করেছিলেন। এবার বাসের পরিস্থিতি আগের তুলনায় ভালো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com