জগন্নাথপুর২৪ ডেস্ক::
নীলফামারীর সৈয়দপুরে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে আনোয়ারা খাতুন (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর ওয়াপদা মোড়সংলগ্ন বাইপাস সড়কে, মেসার্স খাদিজা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রলি মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই নারী ছিটকে রাস্তায় পরে
ঘটনাস্থলেই মারা যান। তিনি উত্তরা ইপিজেড দেশবন্ধু কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত আনোয়ারা খাতুনের স্বামী মো. সিরাজ উদ্দিন। তারা লক্ষ্মণপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।