1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

ঢাকায় ৯ জানুয়ারি ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচায়ক। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। একইসঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com