1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)। তারা দুজনই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় আরোহী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে ভৈরবে চলে যান।

হাটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com