1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছেন খালেদা জিয়া

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৫৩২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দেশের চলমান সংকট উত্তরণে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে যেকোনো নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
খালেদা জিয়া বলেন, গত তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি বলব না তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। যে নামেই হোক একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।
মতবিনিময়ের শুরুতে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত আইনজীবী নেতারা। সম্প্রতি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয়লাভ করে জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা হারুন আল রশিদ, অ্যাডভোকেট মাহবুব হোসেন, উকিল আবদুস সাত্তার, সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। এছাড়া বি-বাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান, বি-বাড়িয়া সদর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল, আইনজীবী শফিকুল ইসলাম, সেলিম সরোয়ার খোকন, আনিসুর রহমান মঞ্জু, ইছহাক মিয়া, ইসমত আরা, ইউনুস সরকার, আবুল বাশার, তারেকুল ইসলাম, শামসুজ্জামান কানন, ইমাম হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com