1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করা হবে : আইন উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত। তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন, আশা করি উপযুক্ত সময়ে তিনি দেশে আসবেন।

ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ। তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com