জগন্নাথপুর২২৪ ডেস্ক::
ময়মনসিংহের ত্রিশালে তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দেওয়ার লক্ষ্যে কোরআন শিক্ষার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিজের ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করেন পৌর শহরের ৮নং ওয়ার্ডের মোছা. উম্মে জেসমিন সিদ্দিকী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রবিউল উসলাম, সাংগঠনিক সম্পাদক আ. কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন প্রমূখ। এ কার্যক্রমের পরিচালনা করছেন স্থানীয় হাফেজ মাওলানা মুফতি নোমান আহমেদ রিয়াদ।
তৃতীয় লিঙ্গের ওই দলটির দলপতি আছমা আক্তার বলেন, সাধারণ মানুষের মধ্যে আমাদের জীবনাচার নিয়ে অনেক নেতিবাচক মনোভাব রয়েছে। সমাজের প্রধান জনগোষ্ঠীর সঙ্গে আমরা সহজেই খাপ খাইতে পারি না। ফলে সব ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। তাই ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে আমরা মূল্যবোধ উন্নত করতে পারব বলে আমর বিশ্বাস।
এ কার্যক্রমের আয়োজক উম্মে জেসমিন সিদ্দিকী বলেন, ধর্মীয় শিক্ষার ফলে তাদের মাঝে আচরণগত, নীতিগত পরির্বতন আসবে বলে আমি মনেকরি। সুবিধা বঞ্চিত এসব মানুষের জন্য এমন আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বলেও জানান তিনি।
Leave a Reply