1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের “দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদ” এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার নারিকেলতলা হাশিম মার্কেট প্রাঙ্গণে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের দেশি বিদেশি দাতা ও সদস্যবৃন্দসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীনূর জানান, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মহামারি করোনা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আর্তমানবতার সেবায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।স্থানীয়দের পাশাপাশি প্রবাসী দাতা সদস্যদের সহযোগিতা আরও বৃদ্ধি পেলে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করা সম্ভব হবে। সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়াও সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com