1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির মিছিল-সমাবেশ

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির বিবাদমান দুই গ্রুপ।

আজ শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার পর থেকে পৌর শহরে মিছিল ও পাল্টা মিছিল এবং দুপুরে সমাবেশ করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক গ্রুপের নেতাকর্মীরা গত ৬ আগস্ট জুলাই স্মরণে থানা পয়েন্টে সমাবেশ করেন। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এরপর আজ শনিবার জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেন তার ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা। এই সমাবেশকে সমর্থন জানান জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও বিএনপি নেতা আলী আকবর চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা।

তবে মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত এই সমাবেশের তীব্র প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক গ্রুপের নেতাকর্মীরা। তারা শুক্রবার রাতে দিরাই থানা পয়েন্টে মিছিল বের করে সমাবেশের প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকেই এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছিল।

উত্তেজনাকর পরিস্থিতির মুখে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের প্রেক্ষিতে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু প্রশাসনের এই নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করেন। পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে গিয়ে সমাবেশ করেন মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থক গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অসোক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ ও দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মিছিল-সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। মিছিলের পর এক পক্ষ সমাবেশ করেছে; তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘাত সৃষ্টি হয়নি, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com