1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

দুলাভাই ধর্ষণ করল শালিকাকে

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৩৩২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চাঁদপুরে এক কলেজ শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকেরা বলেছেন, ওই শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশ ধর্ষণের এ অভিযোগে ওই শিক্ষার্থীর ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই ​শিক্ষার্থীর বোন থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, ভগ্নিপতির বিরুদ্ধে কচুয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আগেই দুটি মামলা রয়েছে।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে জানান, গতকাল বুধবার সকালে সে কলেজে যাচ্ছিল। পথে তার ভগ্নিপতি তার বড় বোন অসুস্থ বলে তাকে তাঁদের বাড়িতে যেতে বলে। ওই শিক্ষার্থী বোনের অসুস্থতার কথা শুনে তাঁর সঙ্গে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায়, তার বোন বাসায় নেই। একপর্যায়ে ভগ্নিপতি তাকে কুপ্রস্তাব দেন। সে রাজি না হলে তিনি তাকে বেধড়ক মারধর করে আহত করে। এর পর তিনি তাকে ধর্ষণ করেন। পরে ওই শিক্ষার্থী দুপুরে ওই বাড়ি থেকে পালিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। এর পর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, ওই কলেজ ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে ধর্ষণের আলামতও পাওয়া গেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহিম খলিল বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীর বোন আজ বৃগস্পতিবার থানায় মামলা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com